শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে পাওনা টাকার জন্য হত্যা অভিযোগ , অভিযুক্ত আটক

তালতলীতে পাওনা টাকার জন্য হত্যা অভিযোগ , অভিযুক্ত আটক

কাওসার হামিদ, তালতলী(বরগুনা)প্রতিনিধি:


বরগুনার তালতলিতে শুক্রবার সকালে  জাহাঙ্গীর (৫০) নামে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে।তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন থাকায় পরিবারের অভিযোগ হত্যাকান্ডের শিকার হয়েছেন জাহাঙ্গীর।তিনি উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের মৃত আমজাদের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত জাহাঙ্গীরের বড় ছেলে আঃ আলিম  স্থানীয় এক আড়ৎদারের কাছ থেকে দাদন নিয়ে নৌকা-জাল  করে মাছ ধরে আসছিলেন।নদীতে মাছ না থাকায় তিনি আড়ৎদারকে নগদ দশ হাজার টাকা ও সত্তর হাজার টাকা দাম ধরে  নৌকা-জাল  দিয়ে দেন।এছাড়াও দশ হাজার টাকা বাকি থাকার কারনে সেই টাকা আদায়ে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউ.পি সদস্য প্রভাবশালী আলম হাং এর ছোটভাই আড়ৎদার জহির,তার বড় ভাই আব্দুল হাই,ভাতিজা ফিরোজ, মোহাম্মদ ও ভাইজি জামাই ফোরকান সহ কতিপয় লোক তার বাড়িতে এসে মারধর করেন এবং খুনের হুমকি দিয়ে যান।পরদিন শুক্রবার সকালে ঐ বৃদ্ধের লাশ নিজবাড়ির পিছনে বাথরুমের সামনে থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় উদ্ধার করে পুলিশ ।
একাধিক গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান,জহির এলাকায় ত্রাস সৃষ্টি করে বিভিন্ন সময় মানুষকে মারধর,অকথ্য ভাষায় গালিগালাজ,জুয়া খেলা সহ নানান অপকর্মের সাথে জড়িত।তার ভাই  ইউপি সদস্য হওয়ায় নৌকা-জাল না থাকলেও তারা তিন ভাই,ভাতিজা সহ পরিবারের অন্যান্যরা জেলে চাল সহ নানা সরকারি ত্রাণ পান।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া জানান,এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং মামলার প্রধান আসামি জহিরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com