রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

নোয়াখালীতে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী, চাটখিল ও কবিরহাট উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ১৭৫ জন। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ১১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার শতকরা ২৬ দশমিক ২৪ ভাগ।

শুক্রবার তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৪২টি নমুনা পরীক্ষা করে ১১৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ২৭, সুবর্নচরে ৬, বেগমগঞ্জে ১০, সোনাইমুড়ীতে ১৯, চাটখিলে ৪, কোম্পানীগঞ্জে ২২ ও কবিরহাট উপজেলায় ২৮ জন রোগি রয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো  ১৪ হাজার ৩১৪ জন। যার মধ্যে সুুুুস্থ্য হয়েছেন ৮ হাজার ৬০৪ জন রোগী। আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৫৩৫ জন।

নোয়াখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ বলেন, গত ২৪ ঘন্টায় কোভিড হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২০জন। আগের ভর্তিকৃত ১৪ জন রোগি সুস্থ্য    হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ৩২ জন নারী রোগিসহ চিকিৎসাধীন আছেন ৬১জন। যার মধ্যে ১২ জনের অবস্থা সংকটাপন্ন। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com