শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পঞ্চগড়ে বাজারে শারীরিক হেনস্তার শিকার হয়েছে এক কলেজ পড়ুয়া কিশোরী, কিন্তু প্রতিবাদ কেউ করেনি

পঞ্চগড়ে বাজারে শারীরিক হেনস্তার শিকার হয়েছে এক কলেজ পড়ুয়া কিশোরী, কিন্তু প্রতিবাদ কেউ করেনি


মোঃমনিরুজ্জামান প্রত্যাশা ,তেতুলিয়া,পঞ্চগড় প্রতিনিধি :


শারীরিক হেনেস্তার শিকার হয়েছে যুবতি মেয়ে। ঈদের আগের দিন ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বাজারের ভিতরে কাপড় হাটির দোকানের একটি গলিতে। মেয়েটির বাড়ি পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকায়। বর্তমানে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে পড়াশুনা করছেন। ঈদের পরদিন মেয়েটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনেস্থার কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যটাস (পোষ্ট) দেয়। সাথে সাথে সেই স্ট্যটাসটি ভাইরাল হয়ে যায় ফেসবুকে। এ নিয়ে পঞ্চগড়ের সচেতন মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ বিচার দাবী করছেন কমেন্টস করে।
ফেসবুক স্ট্যটাস হতে জানা যায় ঈদের আগের দিন মেয়েটি তার ভাবীকে নিয়ে পঞ্চগড় বাজারে কাপড় ক্রয় করতে আসে। কাপড় দোকানগুলোর সামনে হেটে হেটে যাচ্ছিল । এ সময় একজন যুবক তার বুকে হাত দেওয়ার চেস্টা করলে মেয়েটি প্রতিহত করে। হাত পুরোপুরি বুকে স্পর্শ করতে না পাড়ায় কুনুই দিয়ে তার বুক স্পর্শ করে যুবকটি পালিয়ে যাওয়ার চেস্টা করে। পরক্ষনেই মেয়েটি তাকে ধরে ফেলে। যুবকটির শার্টের কলার ধরে আটকে রেখে চিৎকার করেন। কিন্তু আশে পাশের কেউ এগিয়ে আসেনি মেয়েটির চিৎকারে। পঞ্চগড় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এবং ৯৯৯ এ ফোন করার চেস্টা করছিল কিন্তু মোবাইল ফোনের স্ক্রীনে বৃস্টির ফোঁটা পড়ার কারনে সম্ভব হয়নি। মেয়েটি এক হাতে ছেলেটিকে আটকে রাখে আরেক মোবাইলে কল করার চেস্টা করে। মেয়েটি অনেক ভয়ে কাঁপতে থাকে। যুবকটি তখন বলতে থাকে আমি এই বাজারেই ব্যবসা করি। আমি কোন অন্যায় করিনি । মেয়েটি তখন বলে তুই যে অপরাধ করেছিস সেটা তোর মুখ দেখে বোঝা যাচ্ছে। এ সময় অকথ্য ভাষায় মেয়েটি ছেলেটিকে গালিগালাজ করতে থাকে। পরে পাশের একজন কাপড় দোকানদার মেয়েটিকে বলতে থাকে এখানে গ্যানজাম(গোলযোগ) করবেন না। এ সময়য় পাশের লোকজন বলছিল ছেলেটি নেশাখোর ছেড়ে দেন।

 মেয়েটি মুঠোফোনে জানায় লোকলজ্জার ভয়ে আমি ঘটনাটি চাপা রেখেছিলাম। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) পূরো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছি। সৌভাগ্যক্রমে ঘটনার সময় আমার দুজন পরিচিত লোক ঘটনাস্থলে আমাকে দেখতে পায় তারা প্রথমে ওই যুবকটিকে কিল ঘুষি মারতে থাকে পড়ে ছেড়ে দেওয়া হয়। আমার কস্ট একটাই ওই সময়ে পাশা থাকা মানুষগুলো কেন এগিয়ে আসেনি? বৃহস্পতিবার বিকেলে আমাকে পঞ্চগড় সদর থানার ওসি ফোন করেছিলেন তিনি এ বিষয়ে পুলিশের সহযোগীতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনিতি বিভাগের অধ্যাপক হাসনুর রশিদ বাবু জানায় মেয়েটি আমার কলেজের ছাত্রী। তার সাথে এ বিষয়ে কথা হয়েছে । আমি চাই সমাজে এইসব ঘৃন্য মানসিকতা তথা বোখাটের কঠিন শ্বাস্তি দেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com