মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংগাইর থানা পুলিশের অভিযান:১১ মোটরসাইকেল আটক

সিংগাইর থানা পুলিশের অভিযান:১১ মোটরসাইকেল আটক


আব্দুল্লাহ আল মামুন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:


সড়কে বেপরোয়া গতির কারণে উদ্বেগজনকভাবে মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে । তারই ধারাবাহিকতায় বেপরোয়া গতি ও রেজিস্ট্রেশন বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিংগাইর থানা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এর নির্দেশনায় সিনিয়র সহকারি পুলিশ সুপার(সিংগাইর সার্কেল)মোহা.রেজাউল হকের তত্ত্বাবধানে ও ওসি সফিকুল ইসলাম মোল্যার নেতৃত্বে বৃহস্পতিবার( ২২ জুলাই) পৌর এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১১ টি মোটরসাইকেল আটক করা হয়েছে। আটককৃত মোটরসাইকেল ছিল রেজিস্ট্রেশন বিহীন , আরোহীদের ছিল না হেলমেট । পরবর্তীতে শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চালকদের সর্তক করে ছেড়ে দেয়া হয় এবং মোটরসাইকেলে চালক ব্যতীত একজনের বেশী আরোহী বহন না করা, চালক ও আরোহী উভয়েই সঠিকভাবে হেলমেট ব্যবহার করা, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল না চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালানো,রেজিস্ট্রেশন বিহীন ও হেলমেট বিহীন মোটর সাইকেল না চালানো এবং নিয়মিত মাক্স ব্যবহার করার জন্য নির্দেশ দেয়া হয়।এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন-সড়ক দূর্ঘটনা এড়াতে এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এমন অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com