শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দূত ই ভ‍্যকসিন পাবে বাংলাদেশ আশা -হাইকমিশনার বিক্রম দোরাস্বামী

দূত ই ভ‍্যকসিন পাবে বাংলাদেশ আশা -হাইকমিশনার বিক্রম দোরাস্বামী


মোঃ শাহাব উদ্দিন রিফাত,আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:


ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে  জানার জন্য আমি দেশে গিয়েছিলাম। ভারতে ভ্যাকসিনের উৎপাদন দূত বাড়ছে। আশা করছি,  উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব। তবে আমি এ ব্যপারে নির্দিষ্ট কোন দিন তারিখ বলতে পারছি না। উৎপাদন বাড়ছে এটা ইতিবাচক দিক। আমরা বাংলাদেশের মত গুরত্বপূর্ণ বন্ধুদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি। ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শুণ্য রেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, কোভিডের মধ্যে গত এক বছরে ব্যবসা বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ভারতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশেও ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এর মানে হলো যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা ভাল থাকে তাহলে কোডিড অতিমারির মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য  অব্যাহত রাখত পারব। 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভাল।  তবে আমাদের উভয় দেশকে এখনও সতর্ক থাকতে হবে। 
বিক্রম দোরাইস্বামী বলেন,  বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশও কোডিডের বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হব। করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কঠোর পরিশ্রম করছে এতে আমি আনন্দিত। 
এসয় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মোঃ আব্দুল হামিদ প্রমুখ। 
এর আগে গত ১৮ জুলাই বিক্রিম দোরাস্বামী আখাউড়া চেকপোষ্ট দিয়ে স্বস্ত্রীক দেশে যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com