আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
আজ ২৩ জুলাই ২০২১ খ্রিঃ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সর্বশেষ জারিকৃত নির্দেশনা অনুযায়ী জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১১ জন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোর ৬.০০ টা হতে রাত ১০.০০ পর্যন্ত পুরো ময়মনসিংহ জেলায় শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করছেন। অভিযান পরিচালনাকালে অভিযান স্থলে গিয়ে অভিযান কার্যক্রম তদারকি করেন মোহাম্মদ এনামুল হক,জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ,একেএম গালিভ খান, উপপরিচালক,স্থানীয় সরকার,ময়মনসিংহ, মোঃ জাহাঙ্গীর আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),ময়মনসিংহ, নাসরিন সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ,আয়েশা হক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ এবং সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ময়মনসিংহ। জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী,বিজিবি, পুলিশ,র্যাব ও আনসার বাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্কাউট,বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন,ময়মনসিংহকে সহায়তা করছে।প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বগণ সর্বক্ষণ মাঠে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন৷ জনস্বার্থে জেলা প্রশাসন,ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply