আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলায় স্কুলের ৯৬ ব্যাচের বন্ধুদের উদ্যোগে ময়মনসিংহ শহরে কোভিড আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবার শুভ সূচনা হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের জন্য MZS’96 এর বন্ধুদের আয়োজনে ফ্রি অক্সিজেন সেবার শুভ উদ্বোধন ঘোষণা করেন । ময়মনসিংহ জেলা স্কুল ‘৯৬ ব্যাচ ও “সংযোগ” এর যৌথ উদ্দ্যোগে এবং “আমরা ক’জন মুজিব সেনা”, ময়মনসিংহ শাখার বিশেষ সহযোগিতায় একটি অক্সিজেন হাব গঠন করা হয়েছে, যা ময়মনসিংহ কোভিড-১৯ এ আক্তান্ত রোগীর জরুরী অক্সিজেন সেবা পৌছে দেওয়ার জন্য কাজ করে যাবে। এই কর্মসূচীটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ‘৯৬ ব্যাচের ড. এহসানুল করিম টনি, তারেক মাসুদ সোহান, মো: লোকমান হোসেন মানিক,মো: শাহাদাত হোসেন, মাহমুদুল হক ওয়াকিল ও “আমরা ক’জন মুজিব সেনা” ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নূরে নবী শিপলু।উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন “আমরা ক’জন মুজিব সেনা”, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও বাকসুর সাবেক জিএস জনাব আরিফ জাহাঙ্গীর, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল খান, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড. নুরুজ্জামান খোকন, সাধারন সম্পাদক উত্তম চক্রবতী রকেট, সহ-সভাপতি বরকত খান, মহানগর আহবায়ক মোফাখখার হোসেন খোকন, সদর উপজেলার আহবায়ক কামরুজ্জান কাউসারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও “আমরা ক’জন মুজিব সেনা” ময়মনসিংহ শাখার মাহবুবুল ইসলাম মাহবুব , জাহাঙ্গীর আলম শেখ, আনোয়ার ফাহাদ, কাজী কবির, মঞ্জুরুল মোর্শেদ সোহেল, শিব্বির আহম্মেদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্বেচ্ছা সেবী সংগঠন “মানবতার সেবা সংস্থা”-র মাহাবুব আালম খান,ওমর ফারুক রাসেল,আরিয়ান হোসেন কাইয়ুম,ছাব্বির হোসেন,সিয়াম আহমেদ,ওয়াহিদুর রিফাতসহ আরও অন্যান্য সদস্যরা কর্মসূচিটি বাস্তবায়নের জন্য কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর বাসায় যেয়ে ফ্রি অক্সিজেন সেবা পৌঁছে দেয়ার বিশেষ দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন। উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ৫ সেট অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবেন বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন এবং দেশ ও মানুষের কল্যানে সমাজের সচ্ছল নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান ।
Leave a Reply