রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ১শ ফেনসিডিল বোতলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরীপুরে ১শ ফেনসিডিল বোতলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুরে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উপজেলার গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে মেছিডেঙ্গি গ্রাম থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টায় এ মাদক উদ্ধার করা হয় ও একজনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। 
উদ্ধারকৃত মালামালসহ ওই দিন দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালীবাজাইল গ্রামের আঃ গণির ছেলে আবু সাঈদ (৩০)। এ সময় সাথে থাকা মোটরসাইকেল আরোহী অন্যজন পালিয়ে যান। 
গ্রেফতারকৃত আবু সাঈদ জানান, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম শিবলু (৩৫)। তার বাড়ি ময়মনসিংহের আকুয়ার ভাঙাপুল এলাকায়। তিনি আরো জানান, দুর্গাপুর বাজার থেকে এসব মাদক কিনে বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহে নিয়ে যাচ্ছিলো। 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, সকালে ভ্রাম্যমান আদালত চলাকালীন মেছিডেঙ্গী গ্রামে দুইজন মোটর সাইকেল আরোহীকে দেখে সন্দেহ হয়। এসময় তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছন থেকে ধাওয়া দিলে আবু সাঈদ মোটর সাইকেল থেকে পরে যায়। এসময় তার সাথে থাকা ব্যাগটি রাস্তায় ফেলে দৌড় দেয়। ব্যাগ খুলে দেখা যায় ভিতরে ফেনসিডিলের বোতল। পরে ভ্রাম্যমান আদালতের সাথে থাকা পুলিশ ও আনসার সদস্যরা দৌড়ে আবু সাঈদকে আটক করে। ব্যাগে ১শ বোতল ফেনসিডিল, একটি এন্ড্রয়েড ও একটি সাধারণ মোবাইল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com