রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাতক্ষীরায় এফবিসিসিআই কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন

সাতক্ষীরায় এফবিসিসিআই কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন


সাতক্ষীরা প্রতিনিধি: 

করোনা প্রাদুর্ভাবে সাতক্ষীরায় এফবিসিসিআই কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে চেম্বার অব কমর্স এর সভাপতি নাসিম ফারুক খান মিঠুর সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ টি অক্সিজেন সিলেন্ডার দুটি হাইফ্লো নজেল প্রদান করাহয়। এছাড়াও বাজার, মসজিদ, জেলা পরিষদ সহ সর্বস্তরের জনসাধারণের জন্য ৪৫ হাজার উন্নত মানের মাস্ক ও হস্তান্তর করেন চেম্বার অব কমর্স এর সভাপতি নাসিম ফারুক খান মিঠু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ কুদরতি খোদা, চেম্বার অব কমর্স এর সহসভাপতি এহসান বাহার বুলবুল, বড়বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হক বাদশা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু প্রমুখ।
করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি। করোনাকে না বলি জীবনকে হ্যাঁ বলি এই স্লোগান নিয়ে এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে সাতক্ষীরায় এসব বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com