ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে চাটমোহর বাস স্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে মোড়ে চাটমোহর থানা পুলিশের চেকপোস্ট। আজ শুক্রবার ২৩ জুৃলাই ভোর থেকে চাটমোহর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল ‘কঠোর লকডাউন’ কার্যকর করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে। সরকারের পক্ষ থেকে এটিকে ‘কঠোর লকডাউন’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। যদিও সরকারি দলিলে এটিকে বলা হচ্ছে ‘বিধিনিষেধ’।
এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। চাটমোহর বাস স্ট্যান্ড এস আই কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর। আর ভাদড়া বাইপাস এ এস আই নুর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে।
যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেয়া হচ্ছে।
Leave a Reply