শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আজ থেকে মাছ ধরা শুরু, সাগরে যেতে প্রস্তুত ভোলার জেলেরা!

আজ থেকে মাছ ধরা শুরু, সাগরে যেতে প্রস্তুত ভোলার জেলেরা!

মহিউদ্দিন, ভোলা:


সরকারের দেওয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে মাছ শিকার করবেন  ভোলার জেলেরা। তাই জাল ও ফিশিং বোর্টসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা।
আজ শুক্রবার (২৩ জুলাই) থেকে সাগরে মাছ শিকারে যাবেন। মাছ ধরাকে কেন্দ্র করেই কর্মব্যস্ত হয়ে পড়বেন তারা।
ইলিশ শিকার করে গত ২ মাসের ধার-দেনা পরিশোধের পাশাপাশি ক্ষতি পুশিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলেও আশাবাদী জেলেরা।
সাগর উপকূলের বিভিন্ন ঘাটে জাল প্রস্তুতের পাশাপাশি ফিশিং বোর্ট মেরামত করছেন জেলেরা। মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং খাদ্য সামগ্রী ট্রলারে তুলছেন কেউ কেউ।অনেকে আবার নতুন করে জাল  করছেন।
মৎস্য অফিস জানিয়েছে, সাগরে মাছ ধরেন জেলায় এমন নিবন্ধিত  জেলের সংখ্যা ৬৩ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে সদরে ৩ হাজার ৬৯৮ জন, বোরহানউদ্দিনে ৭ হাজার ৬৫০ জন, দৌলতখানে ১১ হাজার ৫৫০ জন, লালমোজনে ৮ হাজার ৮০৪ জন, তজুমদ্দিনে ৪ হাজার ৫০৬ জন, চরফ্যাশন উপজেলায় ১৭ হাজার ৫৬১ জন ও মনপুরা উপজেলায় ১০ হাজার ১৮৫ জন। এর বাইরেও অনেক জেলে রয়েছেন। তারাও মাছ শিকার যাবার প্রস্তুতি নিয়েছেন।
উল্লেখ্য,সাগরে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরা গত ১৯মে থেকে ২৩ জুলাই পযর্ন্ত নিষেধাজ্ঞা জারী করেন সরকার। 
জেলে মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ। এখন আর জেলেদের মাছ শিকারে যেতে বাধা নেই। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের চাল দেওয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com