মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ক্যানসারে চবির শিক্ষকের মৃত্যু।

ক্যানসারে চবির শিক্ষকের মৃত্যু।


মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী ( চট্টগ্রাম)  প্রতিনিধি :

দুরারোগ্য ব্যাধি ক্যানসারেআক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক বাসবী বড়ুয়া (৩০)। 
 বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইব্রাহিম হোসাইন।
ইব্রাহিম হোসাইন জানান, প্রভাষক বাসবী বড়ুয়া ক্যানসারে আক্রান্ত ছিলেন। এক মাস ধরে তাঁর অবস্থা বেশি খারাপ ছিল। এ সময় তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি খাওয়া–দাওয়া করতে পারতেন না। যার কারণে ওজন কমে গিয়েছিল। সর্বশেষ তাঁকে ম্যাক্স হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।
চট্টগ্রাম বৌদ্ধবিহারে তাঁর মরদেহ বেলা ১১টা পর্যন্ত রাখা হবে। পরে বেলা ২টায় পটিয়ার তেকোটা-মুকুটনাইটের বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে অনিত্য সভা ও শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। 
বাসবী বড়ুয়া চট্টগ্রামের পটিয়া থানার তেকোটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে ভারতের দিল্লির জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স ও এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের ওপর বিভিন্ন গবেষণাপত্র রচনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com