শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা

বরগুনায় ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে  কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।বৃহস্পতিবার (২২ জুলাই ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ০৭ নং সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া বাজারে রহিমের দর্জির দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত নিজাম মীর(৫৫)উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের(ইউপি) সদস্য।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান ছয়টা মোটরসাইকেল যোগে ফারুক আকনের পুত্র মোঃ সোহেল আকন এবং মোঃ ছোমেত আকনের পুত্র রনির নেতৃত্বে অতর্কিত নিজাম মীর এর উপরে হামলা করে কুপিয়ে যখম করে। এ সময় জনতা তাদের গন ধোলাই দেয়। এবং নিজাম মীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত নীজাম মীর জানান, সন্ধ্যায় প্রতিবেশী  ফারুক আকন মোবাইল ফোনে আমাকে কবিরাজপাড়া বাজারে আসতে বলে, আমি বাজারে আসি।কিছু বুঝো উঠার আগেই রহিম মিয়ার দর্জির দোকানের সামনে বসে ফারুক আকনের পুত্র মোঃ সোহেল আকন (৩০)এবং মোঃ ছোমেত আকনের পুত্র রনি(২২) আমার গলাতে বগি দা দিয়ে কোপ দেয়। এ সময় আমি লাফ দিলে আমার বাঁম হাতের কনুই এর উপর কোপ লাগে। আমার নাত জামাতার সাথে তাদের দ্বন্দ্ব ছিল আমি সেটা মীমাংসা করে দিয়েছিলাম।

তালতলী হাসপাতালের ডাঃ দিলিপ রায় জানান,
আহত ব্যাক্তির কোপের ক্ষত অনেক গভীরে পড়েছিল চামড়ার নিচেও আরো দুটি সেলাই করতে হয়েছে।প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে আমতলী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়েই ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি  নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় তালতলী থানায় এখন পর্যন্ত অভিযোগ করেনি অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com