শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সোনারগাঁয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যুতে, রাজনীতি অঙ্গনে শোকের ছায়া।

সোনারগাঁয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যুতে, রাজনীতি অঙ্গনে শোকের ছায়া।

ইয়াছিন মোল্লা, নারায়ণগঞ্জ, (সোনারগাঁ)ঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সোনারগাঁ উপজেলার সফল চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা, জনাব মোশাররফ হোসেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সোনারগাঁয়ের রাজনীতি অঙ্গনে।তিনি শুধু একজন রাজনীতিবিদই  ছিলেন না তিনি ছিলেন সোনারগাঁয়ের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন।তিনি তার ভালোবাসা দিয়ে সোনারগাঁবাসীর মন জয় করে নিয়েছেন বার বার। তার সাধারণ মানুষের প্রতি এই ভালোবাসার ফলস্বরূপ,সোনারগাঁয়ের জনগণ তাকে দুইবার উপজেলা চেয়ারম্যান হিসাবে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করেন।এছাড়াও তিনি সোনারগাঁ মোগড়াপারা ইউনিয়নের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
তার এই মৃত্যুতে শুধু আওয়ামী লীগ নয় অন্যান্ন দলের নেতৃবৃন্দ ও শোক প্রকাশ করেছেন!এই সময় নেতারা বলেন উনার মত এমন মানুষ সোনারগাঁয়ে আর আসবে না।তিনি ছিলেন একজন ন্যায় বিচারক ও গরিবের বন্ধু। বর্ষীয়ান এই রাজনীতিবিদ ঢাকার একটি হাসপাতালে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ইন্তেকাল করেন। 
তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছে, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা,ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মাহফুজুর রহমান কালাম,,সহ অনেক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com