শনিবার, ২০ Jun ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নোয়াখালীতে দুই অটোরিকশার সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু

নোয়াখালীতে দুই অটোরিকশার সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সদরে মোটরসাইকেল ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবার মৃত্যুর ৬দিন পর মারা গেছে ছেলে। 

নিহত ইয়াসিন অভি (১৭) কবিরহাট উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গাজী ভূঞা বাড়ির মৃত মোয়াজ্জেন হোসেন ওয়াসিমের ছেলে। সে উপজেলার সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়  থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে অভি ধানমন্ডি নর্দান হসপিটালের আইসিউতে মারা যায়। পরে একই দিন রাত ৯টার দিকে উপজেলার নরোত্তপুর ইউনিয়নের গাজী ভূঞা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এর আগে, গত শুক্রবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ১১নং নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার এলাকায় দুটি অটোরিকশার সংঘর্ষে অভির বাবা মোয়াজ্জেন হোসেন ওয়াসিম (৪০) ঘটনাস্থলেই মারা যায়। সে কবিরহাট উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গাজী ভূঞা বাড়ির মৃত মোস্তফা ভূঞার ছেলে। এ দুর্ঘটনায় ঘটনায় গুরুত্বর আহত অভিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার ৬দিন পর ঢাকার ধানমন্ডি নর্দান হাসপাতালে মারা যায় সে। 

নিহতের কাকা ফখরুউদ্দিন মঞ্জু জানান, নিহত ওয়াসিম তার ছেলে অভিকে নিয়ে গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল যোগে মাইজদী থেকে কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে সে নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারের দক্ষিণে পৌঁছলে রাস্তার পাশে রাখা গাছের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওয়াসিম পেশায় একজন ব্যবসায়ী এবং ৩ সন্তানের জনক ছিল। সে মাইজদী শহরে ভাড়া বাসায় থাকত।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com