শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২

পটুয়াখালী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২


আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের শরীফ বাড়ী স্টান্ড নামক স্থানে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয় এবং এক জন আহত হয়।
বৃহষ্পতিবার ২২ জুলাই বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।নিহতেরা হলেন- মাইক্রোবাস চালক মোঃ মাহবুব হাওলাদার (২৭) এবং অপর জন যাত্রী ইমরুল কায়েস ইমু(২৪)। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে সদর থানার এসআই মোঃ আনোয়ার হোসেন জানান, মাইক্রোবাসটি কলাপাড়া থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শরীফ বাড়ী নামক স্থানে রাজা পুলিশের বাড়ীর সামনে পড়ে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে এবং চালক সহ দুই জনের মৃত্যু হয়। তাদের দুই জনের সিট বেল্ট বাধা থাকায় গাড়ী থেকে বেড় হতে না পাড়ায় মৃত্যু হয়।
চালক মোঃ মাহবুব হাওলাদার কলাপড়া উপজেলার নীলগঞ্জ সলিমপুরের বেলাল হাওলাদারে ছেলে এবং যাত্রী ইমরুল কায়েস ইমু কলাপাড়া উপজেলার লোনদা ধানখালীর রেজাউল করিমের ছেলে। সে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেসনাল এর শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com