মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদ-উল-আযহা উপলক্ষে ভোলা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঈদ-উল-আযহা উপলক্ষে ভোলা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


গাজী তাহের লিটন, জেলা প্রতিনিধি: 


ভোলা জেলা পুলিশ এর আয়োজনে আজ বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৪ টায় ভোলা পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন  মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ভোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। পুলিশ সদস্যদের নিজ নিজ সরকারী দায়িত্ব সুষ্ঠু ও সুন্দর ভাবে পালন করার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শরীর ও মন কে সুস্থ্য রাখাতে বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন। তিনি বলেন খেলাধুলা শরীর গঠনে সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে, যা পুলিশের পেশাগত কাজে অত্যন্ত সহায়ক। 
এ সময় প্রধান অতিথি সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা ফুটবলে কিক মেরে প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন।খেলায় লাল ও হলুদ দুটি দল অংশগ্রহণ করে এবং লাল দল হলুদ দলের বিপক্ষে ৫-৩ গোলে বিজয়ী হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আব্বাস উদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) কপিল গাইন সহ জেলা পুলিশের সকল পর্যায়ের ঊর্ধতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com