রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সরকারি নির্দেশনা অমান্য করায় পশুর হাটে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করায় পশুর হাটে জরিমানা

মুতাছিন বিল্লাহ,জীবননগর অফিসঃ

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে করোনাভাইরাস প্রতিরোধে চলমান বিধিনিষেধ অমান্য করে জীবননগর উপজেলার শিয়ালমারী সাপ্তাহিক পশুর হাট বসিয়ে জনসমাগম সৃষ্টি করায় অর্থদণ্ডসহ হাট বন্ধ করে  দিলেন উপজেলা প্রশাসন।
এরপরই পাল্টে গেছে জমজমাট বিশাল এই হাটের চেহারা।

বৃহস্পতিবার(২২জুলাই) দুপুরে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ এবং হাট মালিকের নির্দেশনা অমান্য করে স্থানীয় ব্যাপারীরা বসিয়েছিল পশুর হাট। 
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন খবর পেয়ে জীবননগর থানা পুলিশের সহযোগীতায় হাট বন্ধ করেন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করে হাটে গরু নিয়ে আসার অপরাধে দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আব্দুল আজিজের ছেলে চাঁন আলীকে (৪৫) এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে স্থানীয় ব্যাপারীরা শিয়ালমারী সাপ্তাহিক পশুর হাট বসিয়েছিল। গরুর হাট বসার খবর পেয়ে অভিযান চালিয়ে হাট ভেঙ্গে দেওয়া হয়েছে।
এমন অভিযান কঠোর লকডাউন চলাকালীন সময়ে অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com