শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বামীর সঙ্গে অভিমান করে ৩ সন্তানকে নিয়ে বিষপান গৃহবধূর, এক শিশুর মৃত্যু

স্বামীর সঙ্গে অভিমান করে ৩ সন্তানকে নিয়ে বিষপান গৃহবধূর, এক শিশুর মৃত্যু

ইমতিয়াজ মাহমুদ ইমন – কক্সবাজার:


কক্সবাজারের মহেশখালীতে স্বামী সঙ্গে অভিমান করে ৩ সন্তানকে নিয়ে বিষপান করেছেন এক গৃহবধূ। এতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক শিশু। অপর ৩ জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২১ জুলাই) দিনগত মধ্যরাতে মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় এয়ার মোহাম্মদ এর বাড়িতে এ ঘটনা ঘটে।এয়ার মোহাম্মদ এর বড় ভাই মোহাম্মদ আইয়ুব বলেন, এয়ার মোহাম্মদকে তার বোনের বাসা থেকে কোরবানির মাংস দেওয়া হয়। ওই মাংস খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জেরে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে তিন সন্তান রাকিবুল হাসান (৬), নাফিজা বেগম (৪), মায়ানুরকে (১৩ মাস) বিষ খাইয়ে নিজেও বিষ পারেন করেন মোরশেদা বেগম (২৬)।তিনি আরও বলেন, ‘পরে ছেলে-মেয়েদের কান্নাকাটির আওয়াজ শুনে গিয়ে দেখেন দরজা বন্ধ। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চার জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মাসের শিশু কন্যা মায়ানুরের মৃত্যু হয়। বাকি তিন জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আব্দুর রহমান বলেন, মুমূর্ষু অবস্থায় বিষপানের ৪ জন রোগিকে হাসপাতালে আনা হয়। তারমধ্যে এক কন্যাশিশুর মৃত্যু হয়। বাকি অবস্থা এখন অনেকটা শঙ্কামুক্ত। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।মহেশখালী থানার ওসি (তদন্ত) আসিফ ইকবাল বলেন, খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়েছিল। তবে এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পায়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com