মামুন শিকদার মাহিন, বাসাইল (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের বাসাইলে বাসুলিয়ায় একটি পিকনিকের লঞ্চ ৩৮ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন-উর-রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন 38 জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যায় এ ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে এবং লঞ্চটি উদ্ধারের কাজ চলছে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান বর্ষার সময়ের একটি পিকনিক স্পট বাসুলিয়া এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ভিড় জমায়। ঠিক তেমনভাবেই সখিপুর উপজেলার কালমেঘা গ্রাম থেকে ৩৮ জন একটি পিকআপ ও সাউন্ড সিস্টেম নিয়ে এখানে ঘুরতে আসেন আর বিলটির বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন তারা সাউন্ড সিস্টেম গানের তালে তালে নাচতে থাকেন আর নাচের এক পর্যায় এ লঞ্চ ডুবে যায়।
লঞ্চে থাকা ব্যক্তিরা জানান আমরা ঈদ উপলক্ষে এখানে বেড়াতে আসি লঞ্চটি ডুবে যাওয়ার পরে আমরা আল্লাহ্’র রহমতে ও অন্যান্য নৌকার যাত্রীদের সাহায্যে সকলেই সুস্থ অবস্থায় উঠে আসি। তবে আমাদের ৩৫ টি মোবাইল লঞ্চটিতে রয়েছে।
Leave a Reply