রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাতক্ষীরায় শিবপুরে রাস্তার মাঝে পুঁতে রাখা খুঁটিতে মটর সাইকেলের ধাক্কা, কিশোর নিহত ।

সাতক্ষীরায় শিবপুরে রাস্তার মাঝে পুঁতে রাখা খুঁটিতে মটর সাইকেলের ধাক্কা, কিশোর নিহত ।


মোঃ জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা সদর প্রতিনিধি:

রাস্তার মাঝখানে পুঁতে রাখা খুঁটিতে মটর সাইকেলের ধাক্কা লেগে এক কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২ কিশোর।
আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘটা ওই দূর্ঘটনায় ওই কিশোর মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ওই কিশোর মারা যায়।
কিশোর শামীম হোসেন(১৭) কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে। আহতরা হলেন শামীমের বন্ধু আলামিন ও ইমামুল।
নিহতের বন্ধু আলামিন বলেন, দুপুরে কয়েকজন বন্ধু মিলে মটরসাইকেলযোগে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ ফরেস্টে ঘুরতে যাচ্ছিলাম। শামীম মটর সাইকেল চালাচ্ছিল আর আমি ও ইমামুল বসেছিলাম।
এসময় শিবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার মাঝখানে পুঁতে রাখা খুটিতে মটর সাইকেলটি সজোরে ধাক্কা লাগে। এতে শামিমের বুকে প্রচন্ড আঘাত লেগে পড়ে যায় আর আমরা মটর সাইকেল হতে ছিটকে পড়ি। পরে শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কিছুসময় পর সে মারা যায়।
সাতক্ষীরা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী বলেন, হাসপাতাল হতে থানায় জানানো হলে হাসপাতালে একজন অফিসারকে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com