মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নিষেধাজ্ঞা অমান্য করায় তাহিরপুরে আগত পর্যটকদের জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করায় তাহিরপুরে আগত পর্যটকদের জরিমানা

আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ


করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সকল পর্যটন স্পষ্টগুলোতে পর্যটকদের পরিবহনকারী নৌকা ও পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা জারি  করেছিল উপজেলা প্রশাসন।
এই নির্দেশনা অমান্য করে পর্যটন কেন্দ্রগুলোতে দলবেধে প্রবেশ করায় বৃহস্পতিবার ৪টি পর্যটক দলকে ৪টি মামলায় ৫০০০ (পাচ হাজার) টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলা উদ্দিন। 
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত হতে ঘুরতে আসা বেশকিছু পর্যটকদের পরিবহণকৃত নৌকাসহ বিভিন্ন যানবাহন ফেরত পাঠানো হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পর্যটক বহন না করার জন্য সকল নৌযান চালকদের ও নৌ-ঘাটের ইজারাদারদের নির্দেশনা দেন। 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলা উদ্দিন জানান, বর্তমান পরিস্থিতিতে নিদের্শনা অমান্য কারীদেরকে কঠোরভাবে দমন করা হবে। কোন ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে তাহিরপুর থানা পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com