মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টস জিতে ব্যাটিং এ জিম্বাবুয়ে

টস জিতে ব্যাটিং এ জিম্বাবুয়ে

ডেস্ক নিউজ:

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার (২২ জুলাই) হারারেতে টসে জয়লাভ করেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তিনি বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান।দীর্ঘ প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ এ সফরে একটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা শেষ করেছে টাইগাররা। টেস্ট এবং ওয়ানডে সিরিজ দাপটের সঙ্গে জিতে নিয়েছে সফরকারী বাংলাদেশ। এবার পালা টি-টোয়েন্টি মিশনের।আগের সূচি পরিবর্তন করে এগিয়ে আনা হয়েছে ম্যাচ। আগের সূচি অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৩ ও ২৫ জুলাই।এদিকে টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না মাহমুদউল্লাহ। হাঁটুর চোটের কারণে ওয়ানডে সিরিজ খেলে হারারে থেকে ঢাকায় ফিরে আসছেন তামিম ইকবাল। এছাড়া পারিবারিক কারণে আগেই ফিরে এসেছেন মুশফিকুর রহিম।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে পরিসংখ্যান বলছে, সবশেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় মোটে তিনটি। তবে টি-২০ র‍্যাংকিং বলছে, ক্রিকেটের সীমিত ফরম্যাটে পার্থক্য নেই খুব একটা। আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। জিম্বাবুয়ের অবস্থান ঠিক এরপরেই। মুখোমুখি ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দু’দল। তবে জয়ের পাল্লা ভারী টাইগারদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com