ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহর আলীপুর ব্রিজ সংলগ্ন লালন নগর এলাকায় অবস্থিত ফরিদপুরের সামাজিক সংগঠন রেডিও ফরিদপুর এর অবৈতনিক পাঠশালা “বিচ্ছুবাহিনী”। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। পিছিয়ে পরা শিশুদের ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে বিচ্ছুবাহিনী পাঠশালার শিক্ষার্থীদের জন্য সকল রাইড উন্মুক্ত করে দেয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন। সকল রাইডের চড়ার পাশাপাশি শিশুদের সাথে ঈদ সালামীর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন রেডিও ফরিদপুরের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহমেদ রবিন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, রেডিও ফরিদপুরের প্রতিষ্ঠাতা মুসফিকুর রহমান তনু সহ রেডিও ফরিদপুরের সদস্যবৃন্দ সহ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
রেডিও ফরিদপুরের প্রতিষ্ঠাতা মুসফিকুর রহমান তনু জানান “২০১৬ সাল থেকে সামাজিক সংগঠন হিসাবে কাজ করছে রেডিও ফরিদপুর। ঠিক তখন থেকেই ফয়সাল আহমেদ রবিন রেডিও ফরিদপুর এর উপদেষ্টা হিসাবে কাজ করে আসছেন। প্রতিবছরের ন্যায় বিচ্ছুবাহিনী পাঠশালার শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির এই দিনটি পাঠশালার সকল শিক্ষার্থীদের কাছে অন্যতম ভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে আমি মনে করি”।
Leave a Reply