মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়িতে চুরি ও হত্যার দায়ের আটক-১

খাগড়াছড়িতে চুরি ও হত্যার দায়ের আটক-১


খাগড়াছড়ি প্রতিনিধি :


চুরি এবং হত্যা মামলার আসামী আটক করলো বাংলাদেশ সেনাবাহিনী (খাগড়াছড়ি সদর জোন)
বুধবার (২১ জুলাই ২০২১) ০০৪৫ ঘটিকায় খাগড়াছড়ি সদর উপজেলার নারিকেল বাগান (হোটেল মাউন্ট ইন) এলাকায় মেরিজ টোবাকো কোম্পানীর গোডাউনে চুরির সময় উক্ত কোম্পানীর কর্মচারী এল্টু চাকমা (২৬), মাইসছড়ি, মহালছড়ি, খাগড়াছড়িকে মোঃ সাজু মিয়া (২১), উত্তর গঞ্জপাড়া, সদর, খাগড়াছড়ি গুরুতরভাবে আহত করে এবং আশঙ্কাজনক অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে আহত ব্যক্তিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক এল্টু চাকমা (২৬), মাইসছড়ি, মহালছড়ি, খাগড়াছড়িকে মৃত বলে ঘোষনা করেন।
এ বিষয়ে সংবাদ প্রাপ্ত হওয়া মাত্রই (রাতে) খাগড়াছড়ি সদর জোন তাৎক্ষণিক তল্লাশী অভিযান পরিচালনা করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ জুলাই ২০২১ তারিখ ১১৩০ ঘটিকায় (ঘটনার প্রায় ১১ ঘন্টার মধ্যে) আসামী মোঃ সাজু মিয়া (২১), উত্তর গঞ্জপাড়া, সদর, খাগড়াছড়িকে পলাতক অবস্থায় ঠাকুরছড়া নতুন বাজার, সদর, খাগড়াছড়ি হতে আটক করে খাগড়াছড়ি সদর জোন (বাংলাদেশ সেনাবাহিনী)। জানা যায়, আটককৃত ব্যক্তি ইতোপূর্বে চুরি এবং মাদকের মামলায় জেল হাজতে ছিল এবং বর্তমান জামিনে রয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল তৌফিকুল বারী এর সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, চুরি, ডাকাতী এবং সশস্ত্র সদস্যদের তথ্য সংগ্রহের লক্ষ্যে খাগড়াছড়ি সদর জোন গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় রাখতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতে এরূপ কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিষয়ে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com