মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইকগাছায় চোলাই লিকুইড মদসহ আটক-২

পাইকগাছায় চোলাই লিকুইড মদসহ আটক-২

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।

পাইকগাছায় চোলাই লিকুইড মদসহ দু’জনকে আটক করেছে হরিঢালী ক্যাম্প পুলিশ। আটককৃতরা পাইকগাছার বাতিখালী গ্রামের আকাম গাজীর পুত্র আজিজুল হাকিম (৩০) ও  কাশেম তালুকদারের পুত্র সিরাজুল ইসলাম (৩২)। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার (২০ জুলাই) রাত্র আনুমানিক ৯ টার দিকে উপজেলার হরিঢালী ক্যাম্প পুলিশের এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রহিমপুর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহজনক ভাবে আজিজুল ও সিরাজুলকে গতিরোধ করে পুলিশ। এরপর তাদের দেহ তল্লাশির একপর্যায়ে তাদের নিজ হেফাজতে প্যান্টের কোমরের সাথে লুকিয়ে রাখা কোমল পানীয় একটি ক্লেমন ও দুটি স্প্রীডের বোতল ভর্তি চোলাই (বাংলা) মদ উদ্ধার পূর্বক তাদেরকে আটক করে। এ ব্যাপারে হরিঢালী ক্যাম্প পুলিশের এএসআই কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের নিকট থেকে তিনটি বতোল ভর্তি ৮০০ গ্রাম বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। যার নং-২৪, তারিখ-২১/০৭/২০২১।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com