মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটজুড়ে বৃষ্টিস্নাত ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে , করোনামুক্তির জন্য মহান আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত

সিলেটজুড়ে বৃষ্টিস্নাত ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে , করোনামুক্তির জন্য মহান আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত

উৎফল বড়ুয়া, সিলেট:

সিলেটে বৃষ্টিকে উপেক্ষা করেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের প্রধান ও বড় মসজিগুলোতে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুলাই) সকালে ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়ে মসজিদে হাজির হয়। ঈদের জামাত আদায় করে করোনামুক্তির জন্য মহান আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করে তারা।

এর আগে, মঙ্গলবার (২০ জুলাই) দিনগত রাত থেকেই বৃষ্টি হচ্ছে সিলেটে। সকালেও এ বৃষ্টির ধারা অব্যাহত ছিল। এরমধ্যেই ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

জানা গেছে, সিলেটে এবার ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। মহানগরীর সবচেয়ে বড় ঈদগাহ শাহী ঈদগাহে সিটি করপোরেশনের নিষেধাজ্ঞায় হয়নি জামাত। তবে সিলেটজুড়ে পাঁচ হাজারেরও বেশি মসজিদে হয়েছে জামাত। এসব জামাতে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়।

সিলেটে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে। এখানে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয়।

নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সকাল ৮টায় প্রথম, ৯টায় দ্বিতীয় ও ১০টায় তৃতীয় জামাত হওয়ার কথা।

অপরদিকে, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ৮টায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদ, কাজীরবাজার মাদরাসা মসজিদসহ বিভিন্ন মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃষ্টি মাথায় নিয়েই এসব ঈদ জামাতে মুসল্লিরা হাজির হন। তারা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের নিমিত্তে নামাজ আদায় করেন, খুতবা শুনেন। জামাত শেষে সামর্থ্যবানরা এখন কোরবানি দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com