এফ.করিম,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা সাতটার দিকেউখিয়ার বালুখালীর ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। এতে পুড়ে গেছে অন্তত ১৭-২০টি রোহিঙ্গার ঘর। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান জানান, সন্ধ্যায় উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ৮ নম্বর ব্লকে এ আগুনের সূত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রনে এসেছে। কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে বা এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে তৎক্ষনাৎ কিছু বলা সম্ভব নয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করতে সময়ের লাগতে পারে বলে তিনি জানান।
ইতিপূর্বে ২৩ মার্চ ক্যাম্প-৯ সহ সংলগ্ন কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ হাজার ঘর ও বিভিন্ন ধরনের স্হাপনা পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয় বলে জানায় জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
Leave a Reply