শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জে অগ্নিকান্ডে করিমগঞ্জ উপজেলার নিহত ১০ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান

নারায়ণগঞ্জে অগ্নিকান্ডে করিমগঞ্জ উপজেলার নিহত ১০ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ(কিশোরগঞ্জ) প্রতিনিধি :

নারায়নগঞ্জে অগ্নি কান্ডে করিমগঞ্জ উপজেলার নিবাসী নিহত ১০ জনের পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার(২০ জুলাই)  বিকালে এসব পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়।করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতি: দায়িত্বে)মো:আবু রিয়াদ বলেন,অগ্নিকান্ডে নিহত পরিবারের  খোঁজ খবর নিতে এবং ঈদ সামগ্রী পৌঁছে দিতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম স্যার নির্দেশনা দিয়েছেন।মহোদয়ের নির্দেশনা অনুযায়ী জয়কা,জাফরাবাদ,গুনধর,নোয়াবাদ,বারঘড়িয়া ইউনিয়নে নিহতদের বাড়িতে গিয়ে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে ঈদ সামগ্রী, সেমাই, চিনি,চাল,ডাল,সহ ১৫ টি আইটেমের প্যাকেজ পৌঁছে দেয়া হয়।এসময় নিহতদের স্বজনরা আবেগ আপ্লত হন এবং কান্না ভেঙে পড়েন।একই সাথে ঈদ উপহার পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন এবং ধন্যবাদ জানান।এ কার্যক্রমে অংশ নেন উপজেলা নিবার্হী অফিসার(অতি:দায়িত্বে) মো:আবু রিয়াদ,জয়কা ইউনিয়নের চেয়ারম্যান মো:আশরাফ উদ্দিন,গুনধর ইউনিয়নের চেয়ারম্যান মো:নাজমুল সাকির,জাফরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন ফকির স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com