রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

বড়লেখা প্রতিনিধি :

বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের  কারণে এবারও সংক্ষিপ্ত পরিসরে সিলেট  বিয়ানীবাজারে উল্টো রথের মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উল্টোরথে সকলের করোনামুক্তির প্রার্থনা করেন জগন্নাথ দেবের ভক্তরা।গত ১২ জুলাই ইতিহাস-ঐহিত্য পরম্পরায় বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলাস্থ শ্রী শ্রী বাসুদেব মন্দিরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ৮ দিন পর আজ মঙ্গলবার শেষ হলো উল্টো রথতযাত্রা। এবার করোনার কারণে সৃষ্টি পরিস্থিতির মন্দির প্রাঙনেই একটি রথে করে ভক্তরা সংকীর্তনসহ বর্ণিল পোশাকে জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবীকে উঠিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক এক করে রথের দড়ি টানা হয়।প্রতিবছর এই উৎসবে কয়েক হাজার মানুষ অংশ নিলেও গতবছরের ন্যায় এবছরও করোনার কারণে স্বল্প পরিষরে রথযাত্রার আয়োজন করা হয়। উল্টো রথের যাত্রায় অংশ নেন মাত্র কয়েক শত পূর্ণার্থী। রথ শেষ হলে বাসুদেব অঙ্গণে বসতো মাসব্যাপী রথ গ্রামীণ মেলা। গত বছর থেকে করোনার কারণে রথ মেলা বন্ধ রেখেছেন বাসুদেব মন্দিরের দায়িত্বশীলরা।সনাতন ধর্মাবলম্বীরা জানান, ভগবান শ্রী শ্রী জগন্নাথদেব হলেন জগতের নাথ। তার অনুগ্রহ পেলে জীবন হয় সার্থক। সেই বিশ্বাস নিয়েই মঙ্গলবার (২০ জুলাই) বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলাস্থ শ্রী শ্রী বাসুদেব মন্দিরে জনসমাগম না করে মন্দিরের অভ্যন্তরেই অংশ নেওয়া ভক্তরা নেচে-গেয়ে দিনটি উদযাপন করেন। এর মধ্য দিয়ে শেষ হয় রথযাত্রা উৎসব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com