সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেয়ের বাসা থেকে বাড়ি ফেরার পথে টেম্পো উল্টে প্রবাসী নিহত

মেয়ের বাসা থেকে বাড়ি ফেরার পথে টেম্পো উল্টে প্রবাসী নিহত


বোয়ালখালী প্রতিনিধি:

কালুরঘাটে সিএনজি চালিত টেম্পো ( টুকটুকি) উল্টে আবু বক্কর (৫০)নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে ৩টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে। 
নিহত আবু বক্কর বোয়ালখালী উপজেলার পোপাদিয়া আনন্দের বাড়ির নোয়া মিয়ার পুত্র। 
স্থানীয় শিক্ষক মো. জাকির হোসেন জানান, নগরীর মেয়ের বাসা থেকে বাড়ি আসার সময় কালুরঘাটের পশ্চিম পাড়ে সিএনজি টুকটুকিটি উল্টে যায়। এসময় টুকটুকি যাত্রী আবু বক্করের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, কিছুদিন আগে প্রবাসের কাতার থেকে মেয়ের বিয়ে উপলক্ষে তিনি বাড়িতে আসেন। তার এক পুত্র ও চার কন্যা সন্তান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com