মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উপজেলা চেয়ারম্যান কোরবানীর জন্য গরু উপহার পেয়ে কুমিল্লার দেবীদ্বার শিশু পরিবারের নিবাসীদের মুখে হাসি

উপজেলা চেয়ারম্যান কোরবানীর জন্য গরু উপহার পেয়ে কুমিল্লার দেবীদ্বার শিশু পরিবারের নিবাসীদের মুখে হাসি


কুমিল্লা ব্যুরো:


দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের কোরবানীর জন্য গরু উপহার পেয়ে কুমিল্লার দেবীদ্বার সরকারি শিশু পরিবারের নিবাসীদের মুখে হাসি ফুটেছে।
মঙ্গলবার বিকেলে ঈদ উল আযহার কোরবানীর আনন্দ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.ক.ম বাহাউদ্দিন বাহারেব দিক নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সদস্য ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও পরিচালনা কমিটির সদস্য মোঃ সাইফ উদ্দিন রনী শিশু পরিবারের এতিম বাচ্চাদের হাতে গরু তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, শিশু পরিবরের সহকারি তত্ত্বাবধায়ক শিশু পরিবারের সহকারী তত্বাবধায়ক আব্দুল কাইয়ুম সরকার, উপজেলা আ’লীগের সদস্য মোঃ লুৎফর রহমান ভূইয়া বাবুল, জেলা কৃষকলীগ নেতা সুজীৎ পোদ্দার, দেবীদ্বার পৌর কমিশনার মজিবুর রহমান, গুনাইঘর ইউনিয়ন আ’লীগ সভাপতি জি,এস মুকবল হোসেন মুকুল, গুনাইঘর ইউনিয়ন আ’লীগ’র সভাপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিকাশ দেব, ছাত্রলীগ উপজেলা সাবেক সভাপতি ইফতেখারুল আলম সরকার (তুষার), সেচ্ছাসেবক লীগ উপজেলা সদস্য সচিব মোঃ মিজানুর রহমানসহ শিশু পরিবারের নিবাসীবৃন্দ।
শিশু পরিবারের নিবাসীরা জানান, আগে কোরবানীর ঈদের দিন উপজেলা প্রশাসন, বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গরু মাংস পাঠাতেন। তারা গরুর মাংশ খাওয়ার আনন্দ পেলেও গরু জাবাইয়ের আনন্দ পেত না। গত কয়েক বছর ধরে দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা নিয়মিত গরু প্রদান করে আসছে। গরু পেয়ে তারা আনন্দিত। কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.ক.ম বাহাউদ্দিন বাহার, দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিভিন্ন সময় তাদের পাশে দাড়ানো সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমাদের ছেলে মেয়েরা যার যার বাড়িতে থেকে বাবা মা’সহ সবার সাথে মিলেমিশে আনন্দের সাথে ঈদ উদযাপন করবে কিন্তু এখানে যারা আছেন তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই ঈদের দিনটা যেন তাঁদের হেঁসে খেলে আনন্দে কাটে, ঈদের নামাজ পড়ে এসে গরুজবাই করে ঈদ-উল-আজহার আনন্দ উপভোগ করতে পারে তাই ছোট সোনামনিদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com