মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীনগরে কোরবানীর গরু উপহার দিলেন এমপি হেলাল

রাণীনগরে কোরবানীর গরু উপহার দিলেন এমপি হেলাল


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে একটি কোরবানীর গরু উপহার দিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল এমপি। মঙ্গলবার দুপুরে উপজেলার একডালা ইউনিয়নের চৌধুরী পুকুর আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গনে তিনি এই গরু উপহার দিয়েছেন। প্রথম ও দ্বিতীয় ফেজে উপজেলায় মোট ১২৩টি আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে একডালা ইউনিয়নের ডাকাহার গ্রামের চৌধুরী পুকুর পাড় ও মালিপুকুর পাড়ে ৯১টি, কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার পুকুর পাড়ে ১১টি, কাশিমপুর ইউনিয়নে ১৩টি ও বড়গাছা ইউনিয়নে ৮টি ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘরগুলোতে বসবাসরত বাসিন্দারা যেন পরিবারের সকল সদস্যদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে তার জন্য এমপি হেলাল নিজ উদ্যোগে ও উপজেলা আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় এই গরু বিতরন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com