মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার সাদুল্লাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আতিকুর রহমান আতিক,গাইবান্ধা:

 গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ছকিনা বেগম (৪০) নামের এক গৃহবধূর  মৃত্যু হয়েছে।
 ২০ জুলাই  মঙ্গলবার  সকাল ৯ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (মোংলা বন্দর) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু ছকিনা বেগম ওই গ্রামের ডিপটি প্রধানের স্ত্রী।
স্বজনরা জানান, সোমবার দিবাগত রাত ১২ টার দিকে নিজ শয়ন ঘরে ঘুমিয়েছিলেন ছকিনা বেগম। এসময় বালিশের নিচে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।  মুহূর্তে ঘুম থেকে জেগে চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন ঘরে ঢুকে বালিশের নিচে ওই সাপটি দেখতে পায়। তাৎক্ষণিক সাপটি পিটিয়ে মারা হয়। এরপর ছকিনার শরীরে ব্যথা অনুভব হলে তাকে মঙ্গলবার সকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু স্বজনরা রংপুরে না নিয়ে সাদুল্লাপুরের এক কবিরাজের নিকট নেয়ার পথে ছকিনার মৃত্যু হয়।    
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল বলেন, ছকিনা বেগমের মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com