মোঃ জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা সদর প্রতিনিধি :
মঙ্গলবার ২০ জুলাই সাতক্ষীরা পৌরসভায় সরেজমিনে গিয়ে দেখতে পাওয়া যায় বিভিন্ন ওয়ার্ড থেকে অসহায় হতদরিদ্র চাল নিতে আসা মানুষের মধ্যে মিশ্র ক্ষোভ । নির্ধারিত ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে চাল পাচ্ছে মানুষ ৮ থেকে ৯ কেজি এমন অভিযোগ করেছেন অনেকেই । সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে নারী-পুরুষ চাল নেওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষার পর চাল হাতে পেল তা খাওয়ার অনুপযোগী অতি নিম্নমানের মোটা চাল চালের ভিতরে ময়লা ঝিল কাকড় ভেগ্নোধারা চাল এবং খুবই নিম্মমানের লাল চাল দেওয়া হয়েছে মানুষের মাঝে । ১ নং ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা বলেন খাতি পারি আর না পারি গরু ছাগল দিয়ে খাবাবো এ বিষয়ে ফোনে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলেও কাউকে ফোনে পাওয়া যাইনি ।
Leave a Reply