মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক,

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক,


নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ আব্দুর রাজ্জাক পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মাধবপুর উপজেলা ও পৌরবাসীকে সকলের প্রতি।শুভেচ্ছা ও ঈদ মোবারক বার্তার জানান ওসি আব্দুর রাজ্জাক, সকলের নিকট জানান, বর্তমানে দেশের পরিস্থিতি খুব ভয়াবহ তাই সবাই পবিত্র ঈদ-উল আযহার সালাত যার যার মসজিদের মধ্যে করোনা কালীন সময়ের সকল নিয়ম কানুন বজায় রেখে মুখে মাস্ক পরিদান করে স্যানেটারি হ্যান্ড ওয়াশ ব্যবহার করবেন এবং দূরত্ব বজায় রেখে সালাত আদায় করবেন।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বৈশ্বিক মহামারী রূপ নেয়া করোনা ভাইরাসের মাঝে আমাদের কাছে এসে উপস্থিত মহা খুশীর দিন। প্রাণঘাতী করোনা সরে নতুন প্রাণের সঞ্চার হোক দিগন্তজুড়ে। দল মত নির্বি শেষে মাধবপুর উপজেলার সর্বস্তরের জনগনসহ ওই থানার পুলিশ প্রশাসন  কর্মকর্তাদের প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন মহান আল্লাহর নিকট কোরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও উপার্জন থাকা আবশ্যক। পাশাপাশি সকলেই সরকার নির্ধারিত স্থানে কোরবানি দেওয়া ও কোরবানির বর্জ্য অপসারণসহ পশু ক্রয় থেকে শুরু করে প্রতিটি কার্যক্রম করোনাকালে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে করতে সচেষ্ট থাকবেন বলে আমি আশা রাখি। পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ-মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।’তিনি বলেন, এ ২ বছর এমন একটা সময়ে ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে যখন মহামারি করোনার ছোবলে বিশ্ববাসী বিপর্যস্ত। বিশ্বের বিভিন্ন স্থানে অনেক মানুষই মানবেতর জীবনযাপন করছে। এসব মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।আরো বলেন, ‘করোনা মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে এবং জীবনযাপনে ও চলাফেরায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজে সুস্থ থাকি, অন্যকেও সুস্থ রাখি-এটাই হোক এবারের ঈদুল আজহার সকলের অঙ্গীকার।’তিনি আরো বলেন , মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। ‘আজহা’ অর্থ কোরবানি বা উৎসর্গ করা। ঈদুল আজহা উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগ ও আল্লাহর প্রেমে । মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়।তিনি জানান  আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌন্দর্য।এবং সবাই সুস্থ থাকুন, ঘরে থাকুন, মুখে মাস্ক ব্যবহার করুন। দূরত্ব বজায় রেখে চলাচল করুন। পরিবার পরিজন হতদরিদ্র পরিবার সহ সকল কে নিয়ে পবিত্র ঈদুল আযহার আনন্দ সকল কিছু মেনে উপভোগ করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com