মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মমেক ছাত্রলীগ নেতা হাসান স্বেচ্ছাসেবকদের মাঝে পিপিই প্রদান করেছেন

মমেক ছাত্রলীগ নেতা হাসান স্বেচ্ছাসেবকদের মাঝে পিপিই প্রদান করেছেন

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

 করোনা ভাইরাসের সংক্রমণ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিস্তার লাভ করেছে।প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ।বর্তমান এই মহামারী পরিস্থিতিতে ময়মনসিংহের আলী ইউসুফ টিম এবং যুব রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকগণ জনসাধারণকে সচেতন করে যাচ্ছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান নিজস্ব অর্থায়নে ময়মনসিংহ আলী ইউসুফ টিমের স্বেচ্ছাসেবকদের মাঝে পিপিই প্রদান করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবকরা নিরাপত্তার সাথে করোনা প্রাদুর্ভাবে,সামাজিক দুরত্ব বজায় রেখে ,স্বাস্থ্যবিধি মেনে, পিপিই পরিধান করে জনস্বার্থে কাজ করতে পারে সেই লক্ষ্যেই এমন মহতী উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান। 
১৮ জুলাই রবিবার সন্ধ্যায় ময়মনসিংহে আলী ইউসুফ টিমকে এবং যুব রেড ক্রিসেন্ট সংগঠনের টিম লিডার কে দ্বিতীয় ধাপে  পিপিই উপহার হিসাবে প্রদান করেন ।
আবদু্ল্লাহ আল হাসান বলেন,ময়মনসিংহের স্বেচ্ছাসেবকরা নিজেদের নিরাপত্তার কথা না ভেবে কোন প্রটেকশন ছাড়াই করোনা প্রাদুর্ভাবে রাতদিন পরিশ্রম করে যাচ্ছে ।যারা স্বেচ্ছাসেবক তাদের ও পরিবার আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, স্ত্রী সন্তান আছে,স্বেচ্ছাশ্রম দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তারা অনাথ হবে, সন্তানেরা এতিম হবে , এই সমস্ত চিন্তা করেই আমি নিজস্ব অর্থায়নে ময়মনসিংহের আলী ইউসুফ টিমকে এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের মাঝে স্বাস্থ্যকর পিপিই প্রদান করেছি, তারা যেনো আরো আগ্রহের সাথে প্রতিটা দুর্যোগে কাজ করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com