মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজারহাটে দুস্থ নারী পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরন

রাজারহাটে দুস্থ নারী পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরন


রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাটে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে এক হাজার দুস্থ নারী ও পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরন করা হয়েছে।২০ জুলাই মঙ্গলবার দুপুর ১ঃ০০ঘটিকায় স্মার্ট লুঙ্গি ও নীট কনসার্ন গ্রুপ এন্ড বিশ্বাস গ্রুপের সৌজন্যে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চায়না বাজারে এই বস্ত্র বিতরণ করা হয়।ঢাকায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম(বার) আলেপ উদ্দিনের উদ্যোগে রাজারহাট থানার আয়োজনে দুস্থদের মাঝে নতুন বস্ত্র শাড়ী ও লুঙ্গী বিতরন করা হয়।বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা জন্নাত আরা পুলিশ সুপার কুড়িগ্রাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল রায়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহধর্মিণী মোছাঃনুসরাত বেগম,রাজারহাট থানার ওসি তদন্ত পবিত্র কুমার রায়, এসআই অনিল চন্দ্র,এএসআই নাসিরুল ইসলাম,ঘড়িয়াল ডাঙ্গা ইউপি চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ কর্মকার,অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মহুবর রহমান,প্রধান শিক্ষক আরিফুল ইসলাম,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ আহসান হাবিব নিলু,রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ,আমার সংবাদের উপজেলা প্রতিনিধি এনামুল হক সরকার,ব্যবসায়ী আলতাব হোসেন,সাদেকুল হক স্বপন,জুলহক ও রিপন সওদাগর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com