মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘাটাইলে ৩৭০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব

ঘাটাইলে ৩৭০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইলে ৩৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৯ জুলাই) সকালে উপজেলার কামালপুর সোবাহান মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমানের নেতৃত্বে একটি দল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামালপুর সোবাহান মার্কেটের শাহ জালাল (৩৫), পিতা- আলী হোসেনের খাবার হোটেলের সামনে অভিযান পরিচালনা করেন।
এ সময় কামালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আসামী রাসেলকে (২৬) গ্রেফতার করে।
সে সময় তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা (যার মুল্য আনুমানিক ১,১১,০০০ টাকা) সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
সে ঘাটাইলসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। সে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে।
আসামী রাসেলের বিরুদ্ধে ঘাটাইল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com