শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ছাত্রলীগ নেতা তাকবীর হত্যা মামলায় প্রধান আসামী আব্দুর রউফ কারাগারে

ছাত্রলীগ নেতা তাকবীর হত্যা মামলায় প্রধান আসামী আব্দুর রউফ কারাগারে


রোকোনুজ জামান (রকি); বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ায় ছাত্রলীগ নেতা তাকবীর ইসলাম (২৫) হত্যা মামলার প্রধান আসামী একই সংগঠনের সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রায় ৪ মাস পলাতক থাকার পর রউফ সোমবার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হাবিবা মন্ডলের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে চলতি বছর ১১ মার্চ রাতে বগুড়া শহরের সাতমাথায় প্রতিপক্ষ গ্রুপের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মার্চ দুপুরে তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহত তাকবীর ইসলামের মা আফরোজা ইসলাম বাদী হয়ে ছাত্রলীগ নেতা আব্দুর রউফসহ ৬ জনের নাম উল্লেখ মামলা করেন। আর ১৭ মার্চ সংগঠন থেকে আব্দুর রউফকে বহিস্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন। তিনি জানান, তাকবীর ইসলাম হত্যা মামলার প্রধান আসামী আব্দুর রউফ সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিসেস হাবিবা মণ্ডল জামিন আবেদন না মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়ায় নির্দেশ দেন। তাকবীর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, প্রধান আসামী আব্দুর রউফসহ মোট ৬ আসামী বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তাদের মধ্যে আল আমিন নামের একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত থেকে রউফের আত্মসমর্পনের নথি পাওয়া গেলে আমরা তাকে রিমান্ড চাইব। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তাকবীর নিহত হওয়ার ১০ দিনের মাথায় ছাত্রলীগ নেতা আব্দুর রউফ গত ২৫ মার্চ উচ্চ আদালতে গিয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে আদালত তাকে ৬ সপ্তাহের জামিন দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর আব্দুল মালেক জানান রউফ উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তিনি বলেন, তার জামিনের নির্ধারিত মেয়াদ শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে আদালতের সিদ্ধান্তে সেই সময়-সীমা পর্যায়ক্রমে বর্ধিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com