সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোরবানীর জন্য গরু উপহার পেয়ে কুমিল্লার সংরাইশ শিশু পরিবারের নিবাসীদের মুখে হাসি

কোরবানীর জন্য গরু উপহার পেয়ে কুমিল্লার সংরাইশ শিশু পরিবারের নিবাসীদের মুখে হাসি


কুমিল্লা ব্যুরো:


দুইটি কোরবানীর জন্য গরু উপহার পয়ে কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারের নিবাসীদের মুখে হাসি ফুটেছে। আর গরু দু’টি উপহার দিয়েছে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী।
সোমবার ঈদ উল আযহার কোরবানীর আনন্দ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.ক.ম বাহাউদ্দিন বাহার সার্বিক সহযোগিতা করেন। এছাড়া রাজনীতিবিদ, স্থানীয় ও প্রবাসী শুভাকাঙ্খিদের সহায়তায় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা মোঃ সাইফ উদ্দিন রনী সংরাইশ সরকারি শিশু পরিবারের এতিম বাচ্চাদের হাতে ১ টি গরু তুলে দেন। এছাড়া কয়েকজন প্রবাসীর উপহার আরেকটি গরু তুলে মোঃ মারুফ আহাম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, ক্যামেরাপারসন আলমগীর কবির, সাফায়েতুল ইসলামসহ শিশু পরিবারের নিবাসীবৃন্দ।
শিশু পরিবারের নিবাসী তাহমিনা, জান্নাত, মনিরা, জোনাকী, শারমিন, সাবরিন, তাইফা, মরিয়ম, খুশি ও নুরজাহান জানান, আগে কোরবানীর ঈদের দিন জেলা প্রশাসকসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গরু মাংস পাঠাতেন। তারা গরুর মাংশ খাওয়ার আনন্দ পেলেও গরু জাবাইয়ের আনন্দ পেত না। গত কয়েক বছর ধরে দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা নিয়মিত গরু প্রদান করে আসছে। গরু পেয়ে তারা আনন্দিত। কোরবানীর জন্য গরু উপহারসহ বিভিন্ন সময় তাদের পাশে দাড়ানো সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com