শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

মাদারীপুরে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ


মাদারীপুর জেলার চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন,কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের লক্ষ্যে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ ও মাদারীপুর জেলায় একটা মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন করা হয়েছে। কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের ব্যানারে আজ (২০ জুলাই) মঙ্গলবার সকাল ১১ টায় কালকিনি-ভুরঘাটা প্রধান সড়কের কালকিনি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র সরাফাত হোসেন,তামিম হাসাইন,নাইমুল হাসান নাহিদ,জিল্লুর রহমান সিয়াম প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদা গুলোর মধ্যে চিকিৎসা  অন্যতম। অথচ মাদারীপুরের কালকিনিবাসী সেই মৌলিক চাহিদা হতে একপ্রকার বঞ্চিতই বলা চলে। মাদারীপুরের কালকিনি উপজেলায় ২ লক্ষ ৭৩ হাজার ২৫৮ জন মানুষের বসবাস হওয়া সত্ত্বেও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র ৫০ শয্যার। কালকিনি উপজেলাবাসী তাই কাংখিত চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে। এজন্য অতিদ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণের দাবি জানানো হয়। এছাড়াও মানববন্ধনে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের প্লাস্টার ঝুঁকিপূর্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত মেরামতের আহ্বান জানানো হয়। এসময় বক্তারা আরো বলেন,হাসপাতালে মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হতে আসে,অথচ দীর্ঘদিন সংস্কারহীন পড়ে থাকায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের প্লাস্টার ধসে রোগীদের আরো আহত আশংকা রয়েছে ।তাই দ্রুত এই সমস্যার সমাধান করা প্রয়োজন বলে মনে করেন তারা । এছাড়াও মাদারীপুরে উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীদের প্রায়ই দূরে ফরিদপুর অথবা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় অনেক মূমুর্ষ রোগী পথেই মারা যায়। তাই মাদারীপুরে অনতিবিলম্বে একটা মেডিকেল কলেজ স্থাপনের দাবী জানানো হয় মানববন্ধনে। তাছাড়া নির্মাণ কাজ শেষ হওয়ার প্রায় ২ বছর অতিবাহিত হলেও ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুর সদর হাসপাতাল চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনকারীরা । মানববন্ধনে অতিদ্রুত এসব সমস্যা সমাধান করে মাদারীপুর জেলার চিকিৎসা সেবার মান উন্নয়নের জোর দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com