জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসাহাক আলী নামে এক বিকাশ এজেন্টের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসাহাক আলী করনাই পশ্চিমপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাবরহাট বাজারের বিকাশ ব্যবসায়ী ও ভাই ভাই ফটোষ্ট্যেট এন্ড কম্পিউটার এবং কসমেটিকসের স্বত্ত্বাধিকারী ইসাহাক আলী প্রতিদিনের মতো সোমবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে করনাই পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। সে বাড়ির কাছাকাছি পৌঁছলে তার বাড়ির ২’শ গজ আগে দুর্বত্তরা তার পথরোধ করে তাকে জবাই করে হত্যার পর মরদেহ রাস্তার পার্শ্বে ফেলে রেখে টাকার ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।
Leave a Reply