সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংগাইরে অটোবাইক ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, জড়িত ৩ জন গ্রেফতার

সিংগাইরে অটোবাইক ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, জড়িত ৩ জন গ্রেফতার

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে সোহান মিয়া(১৭) নামে এক অটোচালক খুনের ঘটনা ঘটেছে। সোমবার(১৯ জুন) সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর-ধল্লা সড়কের হঠাৎপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান মিয়া উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের গোলাম নবী ছেলে।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহান মিয়া(১৭) প্রতিদিনের মত সোমবার বিকেলে অটো বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। কয়েকজন দৃবৃর্ত্ত খাসেরচর বাজার হতে ধল্লা বাজার যাওয়ার জন্য অটো বাইকটি ভাড়া নেয়।পরে ধল্লা-খাসেরচর সড়কের হঠাৎপুর এলাকার মাঝপথে পেঁপের বাগানের ফাঁকা চকে পৌঁছালে চালক সোহানকে দুর্বৃত্তরা হত্যা করে অটো বাইকটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।ঘটনার দুই ঘন্টার মধ্যে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক ও সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা, ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম পিপিএম, এসআই রহিম, এসআই আলমগীর,এসআই তরিকুলসহ সঙ্গীয় ফোর্স বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে ও ছিনতাই হওয়া অটো বাইকটি উদ্ধার করেন।এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, গ্রেফতারকৃত ৩ জন ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com