মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কিশোরগঞ্জে আখ চাষ করে স্বাবলম্বীর পথে আখ চাষিরা

কিশোরগঞ্জে আখ চাষ করে স্বাবলম্বীর পথে আখ চাষিরা

জয়ন্ত রায় কিশোরগঞ্জ  প্রতিনিধি :

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা আখ চাষ শুরু করেছেন। উপজেলার মাটি আখ চাষের উপযোগী হওয়ায় স্থানীয়ভাবে পরিচিত গেন্ডারি, বোম্বাই, মুগী জাতের আখ চাষে উদ্বুদ্ধ হয়েছেন কৃষকেরা।

কিশোরগঞ্জের কিছু কৃষক গত কয়েক বছর থেকে লাভজনক ভাবে আখ চাষ করে এখন তারা স্বাবলম্বী হয়েছেন। রোগ বালাইয়ের তেমন একটা ক্ষতি না হলে, এক একরে আড়াই লক্ষাধিক টাকার আখ বিক্রয় করা যায়। উৎপাদন খরচ ৫০-৬০ হাজার টাকা বাদে একরে ২ লাখের বেশি টাকা লাভ হয়। এজন্য প্রতি বছর কৃষকদের আঁখ চাষে আগ্রহ বাড়ছে। লাভজনক ফসল হলেও আখ চাষে তারা অধিক চাষের সাহস করেন না। কারণ হিসেবে তাদের কাছ থেকে জানা যায়, বাণিজ্যিকভাবে চিনিকলগুলো এ জাতের আখ কেনে না। শুধু মুখে চিবিয়ে কিংবা রস করে খাওয়া হয়। চিনিকলগুলোতে কেনা হলে কৃষকরা আঁখ চাষে অনেক লাভবান হবেন।
এবিষয়ে কৃষক হামিদ( ৪৫) বলেন গত ৫ বছর ধরে আখ চাষ করছি। দেড় হতে দুই বিঘা জমিতে আখ চাষ করে থাকি। এবারে তিন বিঘা জমিতে চাষ করেছি। ভালো ফলন হয়েছে। ১০০ আখ ৮০০ টাকা থেকে ১ হাজার টাকা দরে বিক্রি শুরু করেছি। এই রকম দর থাকলে ভালো লাভ হবে বলে আশা করছি।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার বলেন আবহাওয়া ভালো থাকায় এবারে আঁখের ভালো ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে আখ চাষীদের সকল ধরনের সহায়তা ও পরামর্শ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com