উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি (সিলেট-২) শফিকুররহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকারসাংবাদিক বান্ধব সরকার। জাতিরজনকেরকন্যা শেখ হাসিনা বিশ্বাস করেন, সাংবাদিকদেরঅবাধ ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশনের মাধ্যমেদেশ থেকে দুর্নীতি ও অবিচার দূর করা সম্ভব।বর্তমান সরকারের উন্নয়নমুখী বিভিন্ন প্রকল্পগ্রহণের উপকারিতা সাধারণ মানুষসাংবাদিকদের মাধ্যমেই জানতে পারছে। এবংগ্রামীণ মানুষের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকারসম্পর্কে সংশ্লিষ্টরা সাংবাদিকদের মাধ্যমেইজানতে পারেন। তাই, সমাজ পরিবর্তনেসাংবাদিকের কলম হচ্ছে বড় শক্তি।
তিনি সোমবার (১৯ জুলাই) দুপুরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ওসমানীনগর উপজেলাপ্রেসক্লাব ভবনে সাংবাদিকদের মাঝে ঈদউপহার বিতরণকালে উপরোক্ত কথাগুলোবলেন।
প্রেসক্লাব সভাপতি উজ্জ্বল ধরের সভাপতিত্বে ওসাধারণ সম্পাদক শিপন আহমদেরপরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিআলাউর রহমান, সাধারণ সম্পাদকআফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্মসাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, সহ-সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ডিকে জয়ন্ত, উপজেলাপ্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদসেকেল, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক চঞ্চলপাল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোস্তাকআহমদ, ইউপি সদস্য জিলু মিয়া, বেলালআহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণসম্পাদক দিলদার আলী প্রমুখ।
Leave a Reply