আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছিনতাইকৃত মোটরসাইকেল সহ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাসুদ রানা পৌরশহরের চাঁদপুর খলশী গ্রামের শেখ সাদীর ছেলে।
১৯ জুলাই সোমবার আটক আসামীকে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে উপস্থাপন করা হয়। বিজ্ঞ আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে গাইবান্ধা কারাগারে প্রেরণ করা হয়।
১৮ জুলাই রাত ৯টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আকতার আসামী মাসুদকে মায়ামনি মোড় এলাকা থেকে আটক করে। আসামির তথ্য ও দেখানো মতে রাতেই বাগদা এলাকা হতে ছিনতাই কৃত মোটর-সাইকেলটি এবং আসামিদের ব্যবহৃত চাকু ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়েছে ।
এর আগে ২২ মে রাত পৌনে ৮টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার হীরক মোড়স্থ স্টিল ফার্নিচারের দোকান মালিক শ্রী সঞ্জিতকে তাঁর দোকান কর্মচারী আসামি মাসুদ রানা (২৪) ও তার অপর এক বন্ধু-সহ কৌশলে সঞ্জিতকে ডেকে বাগদা ফার্মে নিয়ে যায়। সেখানে ফাঁকা জায়গায় নিয়ে গলার পিছনে চাকু মেরে সঞ্জিতকে আহত করে তাঁর ব্যবহৃত মোটর-সাইকেল ও মোবাইল ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ২২ মে গোবিন্দগঞ্জ থানায় ছিনতাই মামলা হয়।যার নম্বর ২৭/২৫১।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম মেহেদী হাসান বাংলাদেশ বুলেটিন২৪কে বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী মাসুদকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply