মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তার কারখানা দখলের চেষ্টা

প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তার কারখানা দখলের চেষ্টা

সোহেল রানা,সাভার থেকে:

সাভারের আশুলিয়ায় ক্ষুদ্র ও কুটির শিল্পে দেশসেরা নারী উদ্যোক্তা বিভাগে প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান পিপলস ফুটওয়্যার এন্ড লেদার গুডস কারখানা দখলের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারিনী রেজবিন হাফিজ।

এঘটনায় নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে প্রতারক চক্র কর্তৃক কারখানা দখলে নিজের অসহায়ত্ব ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এই নারী উদ্যোক্তা।

নিজের লাইভে তিনি বলেন, গত মাস থেকে একটি প্রতারক চক্র আমার প্রতিষ্ঠান দখলের পায়তারা করে যাচ্ছে। আমাকে বারবার হামলা করাসহ প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে তারা। ইতিমধ্যে আমার প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতারক চক্র। এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হলে কারখানা দখলের চেষ্টাকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি আশুলিয়া থানা পুলিশ বলেও লাইভে অভিযোগ করেন এই ভুক্তভোগী পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা।

তিনি আরো বলেন, ফয়সাল হায়দার ও সালমান হায়দার গং প্রতারণা করে আমাকে কারখানা থেকে উচ্ছেদ করার চেষ্টা করে যাচ্ছে। আমি ফ্যাক্টরি বন্ধ না করলে আমাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছে এই বাহিনী। কারখানা উদ্ধার করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে এর জন্য এই গংরা সম্পূর্ণভাবে দায়ী থাকবে বলেও মনে করেন তিনি।

এ বিষয়ে রেজবিন হাফিজের স্বামী মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আমরা জানুয়ারি মাসে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার সু মেকার লিমিটেডের নিকট থেকে কিছু মেশিন ক্রয় করি। এক্ষেত্রে মেশিনারিজ ক্রয়ের নীতিমালা পুরোপুরি অনুসরণ করা হয়। কিন্তু সু মেকার লিমিটেড এর মালিক মোহাম্মদ রেজাউল করিমের যৌথ মালিকানাধীন আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের কথা আমাদের অজানা ছিল। ফয়সাল হায়দার, সালমান হায়দার, শাহিন ও রেজাউল করিম মিলে বেইরং নিট নামে আরেকটি কারখানা পরিচালনা করে যাচ্ছে। এখন এই চক্র আমাদের পিপলস ফুটওয়্যার এন্ড লেদার গুডস কারখানা দখলের চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমাদেরকে কারখানা ছেড়ে দেওয়ার জন্য বারবার হুমকি দেওয়ার পরও আমরা ফ্যাক্টরির কার্যক্রম চালু রাখায় ট্রাকে ভর্তি বালু এনে ১৮ জুলাই রাতে বালু দিয়ে কারখানার প্রবেশপথ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা।সন্ত্রাসীদের হুমকি ও হামলার বিষয়ে আশুলিয়া থানায় অভিযোগ করলে পুলিশ ঈদের পর ঘটনাটি মিমাংসা করে দিবে বলেও জানান তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পিপলস ফুটওয়্যার এন্ড লেদার গুডস এর মূল ফটক বালু দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। মূল দরজা বন্ধ থাকায় কারখানায় কাজে আসতে পারেননি শ্রমিকরা।

নারী ও পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তাকে হয়রানি ও হুমকির বিষয়ে বাংলাদেশ এসএমই ফোরামের প্রেসিডেন্ট চাষি মামুন বলেন, এভাবে একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তাকে হয়রানি, প্রাণনাশের হুমকি ও বালু দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যদি তাদের সাথে এই উদ্যোক্তার কোন ঝামেলা থাকে, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করতে হবে, কোন সন্ত্রাসী কায়দায় নয়। এভাবে প্রতিনিয়ত উদ্যোক্তরা হয়রানির শিকার হলে আগামিতে নবীন উদ্যোক্তা আশাহত হবে বলেও মনে করেন তিনি।

এ বিষয়ে সালমান হায়দার, ফয়সাল হায়দার ও শাহিনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ ঘটনার বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে ঈদের পর বসার কথা থাকলেও তার আগেই ঝামেলা বেঁধে যায়। এখন আমরা ঘটনাটি সমাধান করার চেষ্টা করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com