মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বপ্নের নীড়ে ঈদ উল আযহা উৎযাপন করবেন পাবনার সাথিয়া উপজেলার ভূমিহীন ৪২২ পরিবার

স্বপ্নের নীড়ে ঈদ উল আযহা উৎযাপন করবেন পাবনার সাথিয়া উপজেলার ভূমিহীন ৪২২ পরিবার

পার্থ হাসান,পাবনা।

জীবনে প্রথম স্বপ্নের নীড়ে ঈদ উল আযহা উৎযাপন করবেন পাবনার সাথিয়া উপজেলার ভূমিহীন ৪২২ পরিবার। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশীর ঝিলিক উপকার ভোগী পরিবার গুলোর চোখে মুখে। তবে দ্রুততম সময়ে কাজ শেষ করতে গিয়ে কিছু ভুলত্রুটি হয়েছে স্বীকার করে এরই মধ্যে তা সংস্কার করা হয়েছে বলে দাবী সংশ্লিষ্টদের।

স্বামী পরিত্যক্তা শিউলীর ভাবনাতেও ছিলনা সারাদিনের হাড়ভাঙ্গা পরিশ্রম শেষে ফুটপাত বা বাঁধের উপর জীর্ণ কুঁড়ে ঘরে ফিরতে হবে না আর। প্রধানমন্ত্রীর দেওয়া স্বপ্নের বাড়ি পেয়ে এখন থেকে প্রতিদিন নিজ ঘরে ফিরতে পারবেন রোজিনার মত ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র মানুষগুলো। শুধু ঘরই নয়, থাকছে নিজ নামে দুই শতক জমি, স্বাস্থ্যসম্মত টয়লেট, সুন্দর বারান্দাসহ বসবাসের নিরাপদ সুবিধা। তাদের অনেকের কাছে এরকম একটি ঘরের মালিক হওয়া ছিল স্বপ্নের মতো। অবশেষে তাদের এ স্বপ্ন পুরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপকার ভোগী শিউলী বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নিজেদের স্থায়ী ঠিকানা হয়েছে। আগে একমাত্র মেয়ে নিয়ে বাধ বা ফুটপাতে থাকতে হতো। ঝড় বৃষ্টি শীতে চরম কষ্টে দিন গেছে। বিনামূল্যে নিজেদের মাথা গোজার ঠাই করে দেয়ায় পেয়ে আনন্দে আপ্লুত সুবিধাভোগীরা শিউলী প্রাণ খুলে দোয়াও করছেন প্রধানমন্ত্রীর জন্য।

সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার জামাল আহমেদ বলেন,

স্বল্প সময়ে কাজ করায় কিছু ভুলত্রুটি হয়েছে। তবে তা দেশের অন্যান্য জেলাগুলোর তুলনায় কম। ইতোমধ্যে ঘর সংস্কার করা হয়েছে। এরই মধ্যে ঘর গুলোতে বসবাস শুরু করেছে অধিকাংশ পরিবার। নিজ ঘরে ঈদ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছেন উপকার ভোগীরা।

প্রথম ফেজে পাবনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মান হয়েছে ১০৮৬ টি ও দ্বিতীয় ফেজে নির্মান করা হয়েছে ৩৮০ টি। এর মধ্যে সাথিয়া উপজেলায় প্রথম ফেজে ৩৭২ ও দ্বিতীয় ফেজে ৫০ টি ঘর নির্মান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com