মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আদমদীঘিতে দুঃস্থ্য পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ শুরু।

আদমদীঘিতে দুঃস্থ্য পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ শুরু।


 মোঃ সজীব হাসান, আদমদিঘী( বগুড়া) প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে কোভিড-১৯ করোনা মহামারী কালীন সময় খাদ্য সহায়তার আওতায় অতিদরিদ্র পরিবারের মাঝে কার্ড প্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণের কর্মসূচী গ্রহন করা হয়েছে। এবার বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে  ৯ হাজার ৯৭ জন কার্ড ধারী দরিদ্র পরিবারকে ৯০ মেট্রিক টন ৯৭০ কেজি ভিজিএফ’র চাল দেয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন জানান,আদমদীঘি উপজেলায় প্রায় ৪৫ হাজার অতিদরিদ্র ও দুস্থ্য পরিবার রয়েছে। এদের মধ্যে অনেকেই বয়স্কভাতা, বিধবা ভাতা সহ অন্যান্য ভাতাদি পাচ্ছে। কিন্তু যেসব পরিবার ভাতা সহ অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত তাদের মাঝে এই চাল বিতরণ করা হবে।এবারের ঈদে এই উপজেলার ৬ টি ইউনিয়নে ৯ হাজার ৯৭ কার্ডের অনুকূলে ৯০ মেট্রিক টন ৯৭০ কেজি ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১৭২০ জন, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১৬৫৫ জন, সান্তাহার ইউনিয়নে ১৪০৬ জন, নশরৎপুর ইউনিয়নে ১৫৮৫ জন, কুন্দুগ্রাম ইউনিয়নে ১৩৭৫ জন এবং চাঁপাপুর ইউনিয়নে ১৩৫৬ জন কার্ডধারীর মাঝে ভিজিএফ এর এই চাল বিতরণ করা হবে। সুষ্ঠভাবে চাল বিতরণের জন্য এক জন করে তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com